বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে সমর্থন দিলেন ওবামার ভাই!

 

আন্তর্জাতিক ডেস্ক :আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের রিয়েল স্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যখন নিজের উপস্থিতি ঘোষণা করেছিলেন প্রায় এক বছর আগে তখন কেউ কল্পনাও করেনি শেষকালে তিনিই হবেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী। গুরুত্বপূর্ণ অনেকেই তাকে সমর্থন দিয়েছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ ভাইও তাকে সমর্থন দেবেন।

2016_07_25_20_55_43_khUuvOOBNGQXNc4PxpDLqcSa77Qj7f_original

প্রেসিডেন্ট ওবামার সৎ ভাইয়ের নাম মালিক ওবামা। তার সাথে বারাক ওবামার যোগাযোগ কম। তিনি নিউ ইয়র্ক পোস্টে বলেছেন, ‘আমি ট্রাম্পকে পছন্দ করি কারণ তিনি যা বলেন অন্তর থেকে বলেন এবং তার আমেরিকাকে মহিমান্বিত করার স্লোগানও অসাধারণ স্লোগান। আমি তার সাথে দেখা করতে চাই।’

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মালিকের সাথে প্রেসিডেন্ট ওবামার শেষ কথা হয়েছিল প্রায় এক বছর আগে। মালিক তার উপর অখুশি ছিলেন, কারণ ২০১৩ সালে কেনিয়ার সিয়ায়া কাউন্টি যখন মালিক গভর্নর হওয়ার নির্বাচন করেছিলেন তখন নাকি ওবামা কোন সাহায্য করেন নি।

মালিকের সমর্থন পেয়ে ট্রাম্প সাথে সাথে সেটা সামাজিক মাধ্যম টুইটারে ফলাও করে প্রচার করেছেন। ট্রাম্প বলেছেন, ‘শুনলাম ওবামার ভাই নাকি আমাকে ভোট দেবেন! চমৎকার। ওবামা অন্যদের সাথে যেমন বাজে আচরণ করে, তার ভাইয়ের সাথেও নিশ্চয়ই তেমন আচরণ করেছেন।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত