শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের কিপ্টেমি

আজকের ম্যাচের আগে আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান পাঁচে। দলের পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসানের অবস্থান যথেষ্ট ওপরেই। তবে ব্যাটসম্যান সাকিবের চেয়ে বোলার সাকিবই বেশি সফল।

টি-টোয়েন্টি রানের খেলা। এখানে ১ রান কম দেওয়াও কখনো কখনো একটা উইকেট তুলে নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোট উইকেটের হিসাবে সাকিব হয়তো মাত্র ৬টি উইকেট নিয়েছেন, কিন্তু রান দেওয়ার ব্যাপারে সাকিব শুরু থেকেই কৃপণ ছিলেন। আজও করলেন দুর্দান্ত বোলিং। আর ১ রান কম দিলেই এবারের আসরে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা হয়ে যেত। আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৪ ওভারে সাকিব দিয়েছেন ১৩ রান। এবারের আইপিএলের ৪ ওভারে ১২ রান দিয়ে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা রবীন্দ্র জাদেজার, সাকিবদের কলকাতার বিপক্ষেই।

এক ম্যাচে ৪ ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়া বোলারদের তালিকায় সাকিবের অবস্থান দ্বিতীয় স্থানে। ইকোনমি রেট ৩.২৫। কলকাতার বিপক্ষে রবীন্দ্র জাদেজার ১২ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ইনিংসটায় ইকোনমি রেট ছিল ৩। ‘কিপ্টে’ বোলিংয়ের তালিকায় সাকিবের পাশে রয়েছেন বালাজি ও ভাটিয়া। দুজনের ইকোনমি রেট ৩.২৫। তবে ম্যাচে বালাজি উইকেট পেয়েছেন ৪টি ও ভাটিয়া ২টি।

টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করেছেন এমন তালিকায় সবচেয়ে কৃপণ বোলার হিসেবে সাকিবের অবস্থান তিনে। ৬ ম্যাচে ২৩ ওভার বল করে সাকিব ১৪০ রানে পেয়েছেন ৬ উইকেট। ইকোনমি রেট ৬.০৮। তার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (৫.৯৬) ও ভুবনেশ্বর কুমার (৫.৭৮)।

ব্যাট হাতে সাকিবের রান বলার মতো না হলেও সর্বশেষ দুটি ম্যাচে কলকাতার জয়ের আশা জাগিয়েছিলেন মূলত তিনিই। দুর্ভাগ্য, সতীর্থদের ব্যর্থতার কারণে দুটি ম্যাচই হারতে হয়েছে। তবে সাকিবকে দলে রাখা মানে যে ১২ জন নিয়ে খেলা, এটা নিশ্চয়ই টের পাচ্ছে কলকাতা। গুঞ্জন আছে, সাকিবকে নিয়মিত খেলানোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন কেকেআরের মালিক বলিউড তারকা শাহরুখ খানই।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ