বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমা নাগরিকদের অপহরণের আহ্বান জাওয়াহিরির

Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : জিহাদিদের সঙ্গে বন্দি বিনিময়ের উদ্দেশ্যে সংগঠনের অনুগত যোদ্ধাদের পশ্চিমা বিশ্বের নাগরিকদের অপহরণ করার আহ্বান জানিয়েছেন জঙ্গিগোষ্ঠী আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি।

এক অডিও সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান বলে রবিবার বিশ্বব্যাপী জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

অনলাইনে পোস্ট করা ওই রেকর্ডে জাওয়াহিরি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যোদ্ধাদের পশ্চিমাদের অপহরণের আহ্বান জানান, “যতদিন না তারা শেষ মুসলিম পুরুষ ও শেষ মুসলিম নারীকে ক্রুসেডার, ধর্মত্যাগী এবং ইসলামের শত্রুদের বন্দিশালা থেকে মুক্তি না দেয়।”

যদিও জাওয়াহিরির সেই অডিও বার্তার সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে, জাওয়াহিরি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তালেবান গোষ্ঠীর ঘাঁটিতে আশ্রয় নিয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত