বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

 
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে কবির হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।নিহতের পরিবারের দাবি, মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে কবির হোসেনকে সরাসরি গুলি করে হত্যা করে। তার লাশ মাহাইলের একটি হাসপাতালে এখনও পড়ে আছে।

সৌদি-আরবে

গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত কবির হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায়।

কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর জানান, সৌদি আরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মো. বাবুল ফোন করে তাদের জানিয়েছেন, কবির হোসেন সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় নির্মাণে শ্রমিকের কাজ করতো। সেখানে নির্মাণাধীন ভবনের মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে তার কথাকাথাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে তাকে সরাসরি গুলি করে হত্যা করে।

কবির হোসেনের স্ত্রী ছেনোয়ারা বেগম জানান, তার স্বামীকে যে ভবনে হত্যা করা হয়েছে, সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না। তার স্বামীর হত্যাকাণ্ডের বিষয়ে এ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। এমনকি লাশও ফেরত দিচ্ছে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ