,

ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

mahmudulla-400x255ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই খেলাটির উৎপত্তি হয়েছিল রোমান সাম্রাজ্যের আমলে। কিন্তু ক্রিকেটার তৈরির বুনিয়াদি খেলা ‘প্রথম শ্রেণির ক্রিকেটের’ ইতিহাস ২৫০ বছরের পুরোনো। এই দীর্ঘ সময়ের পরিক্রমায় ভূরি ভূরি রেকর্ড সৃষ্টি হয়েছে। আবার ভেঙেছেও।

সোমবার প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলায় বিসিবি নর্থ জোনের বিপক্ষে খেলছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সোমবার খেলার তৃতীয় দিনে নর্থ জোনের দ্বিতীয় ইনিংসে বল করতে এসে প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন।

সতীর্থরা চিৎকার করে মাহমুদুল্লাহকে বলেছিলেন যে তার হ্যাটট্রিক হয়েছে। কিন্তু তারা হয়তো খেয়াল করেননি আগের ইনিংসে যখন মাহমুদুল্লাহ বল হাতে শেষ ওভার করেছিলেন, তখন শেষ দুই বলে দুই উইকেট নিয়েছিলেন।

পরে দ্বিতীয় ইনিংসে আরো দুই উইকেট নিয়ে পর পর ৪ বলে ৪ উইকেট নেওয়ার এক অনন্য কৃতিত্ব গড়েছেন।

এখানেই শেষ নয়, দুই ইনিংসের মাঝে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে তিনি খেলেছেন নায়কোচিত ১০৫ রানের ইনিংস। তাও আবার অপরাজিত থেকে।

সবাই মাহমুদুল্লাহর হ্যাটট্রিক নিয়েই উল্লাস করছিল। কিন্তু তাদের উল্লাসের আড়ালে মাহমুদুল্লাহ যে স্থান করে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ২৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে মাহমুদুল্লাহ পর পর ৪ বলে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি অপরাজিত সেঞ্চুরি করেছেন।

এর আগে ১৯৯৬ সালে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কেভান জেমস। অবশ্য তিনি এক ওভারের চার বলে চার উইকেট নিয়েছিলেন। পরে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ১০৩ রান।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত সেঞ্চুরি ও হ্যাটট্রিক করার কৃতিত্ব খুব বেশি খেলোয়াড়ের নেই। ১৫তম ক্রিকেটার হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বিসিএলের শেষ দিনে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেমন করেন এই অধিনায়ক, সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর