,

তুরস্কে প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট বিলুপ্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :সামরিক অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তুরস্কে প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট থেকে প্রায় ৩০০ জনকে বরখাস্ত ও আটক করার পর এবার প্রেসিডেনশিয়াল রেজিমেন্ট বিলুপ্ত করার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘ভবিষ্যতে আর প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট থাকবে না। কারণ এর কোনও প্রয়োজন নেই।’

1469332156

এই বাহিনীর সদস্য সংখ্যা দুই হাজারের বেশি। তুরস্কে গত সপ্তাহের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর অন্তত তিনশো সদস্যকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে তারা যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ সহযোগী হালিস হ্যান্সিকেও আটক করেছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্রের জন্য যুক্তরাষ্ট্রে থাকা ফেতুল্লাহ গুলানকে অভিযুক্ত করে আসছেন। তবে কোনও ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন গুলান।

কিন্তু তারপরও গুলানের ওপর দোষ চাপিয়ে দেশজুড়ে গুলানের অনুসারী এমন অভিযোগে ব্যাপক দমন অভিযান শুরু করেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় সামরিক বাহিনীর প্রায় ১০ হাজারের বেশি সৈন্য ও কর্মকর্তাকে বরখাস্ত ও আটক করা হয়েছে। প্রায় ৩ হাজারের বেশি বিচারককে অপসারণ করা হয়েছে। চাকরী হারিয়েছে প্রায় ৫৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পুনরায় সামরিক অভ্যুত্থান হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বুধবার থেকে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন এরদোগান। এ সময় প্রেসিডেন্ট ও কেবিনেটের মাধ্যমে সংসদের সম্মতি ছাড়াই নতুন আইন পাশের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে একহাজারের বেশি বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় এবং বারো’শর বেশি সংস্থা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ