,

ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সু চি

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মিয়ানমারের প্রকৃত নেতা অং সান সু চি। গত বছরের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এই প্রথম দুই নেতার মুখোমুখি সাক্ষাত হবে। বৃহস্পতিবার তার সরকার একথা জানায়।মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আয়ি আয়ি সোয়ি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘সু চি প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধামতো সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন।’

nulSRsJfXLgu

মিয়ানমার সরকারের প্রকৃত প্রধান হিসেবে এই আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে সু চির মর্যাদা আরো বৃদ্ধি পেল।

গত নভেম্বরের নির্বাচনে বড় ধরণের জয় পাওয়ার পরও সামরিক সরকারের আমলে প্রণীত সংবিধানের কারণে দেশের প্রেসিডেন্ট হতে পারেননি সু চি। সাংবিধানিক বিধিনিষেধ থাকায় তিনি প্রেসিডেন্টের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেন এবং তার নিজের জন্য ‘স্টেট কাউন্সেলর’ নামে একটি নতুন পদ সৃষ্টি করেন। তিনি তার দীর্ঘদিনের বন্ধু ও মিত্র হতিন কিয়াওকে দেশের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।

তবে কবে নাগাদ এ সফর অনুষ্ঠিত হবে তা স্পষ্ট করা না হলেও ওবামা তার দপ্তর ছেড়ে যাওয়ার আগেই এ সফর হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন নাগরিকরা ভোট দেবে। এরপর ২০১৭ সালের গোড়ার দিকে প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেবেন ওবামা। এর আগেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন সু চি। এর আগে ২০১৪ সালে মিয়ানমার সফরের সময় সু চির সঙ্গে শেষবারের মত দেখা করেছিলেন ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে