,

ভারতীয় বিমান নিখোঁজ

biman-550x367২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়েছে। ভারতের তামিলনাড়ু থেকে আন্দামান নিকবর দীপপুঞ্জে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে কলকাতার আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর সূত্রের বরাত দিয়ে ভারতের এপিবি নিউজ জানায়, শুক্রবার সকালে চেন্নাইয়ে তামবারাম থেকে রওনা দিয়েছিল বিমানটি। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এএন-৩২ বিমানটি পোর্ট ব্লেয়ারে পৌঁছয়নি।
জি নিউজ জানায়, গত এক ঘণ্টার বেশি সময় ধরে বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানটিতে ২৯ জন ছিলেন বলে জানা গিয়েছে।
নিখোঁজ বিমানটি এএন-৩২ গোত্রের হওয়াতেই আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছেন বায়ুসেনা কর্তারা। ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়েছিল সেই বিমানটি। দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সেটি ভেঙে পড়ে।
হিন্দি দৈনি জাগরণ জানায়, আইএএফ-এর এন-৩২ বিমানটি বঙ্গোপ সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়। সেই সময় ওই এলাকায় আবহাওয়া বেশ খারাপ ছিল। সকাল ৮.৪৫-এ শেষবার র‌্যাডারে ধরা পড়েছিল বিমানটি।
অপরদিকে এনডিটিভির খবরে দাবি করা হয়েছে, সকাল সাড়ে ন’টা পর্যন্ত বিমানটির সঙ্গে বায়ুসেনার যোগাযোগ ছিল। সকাল সাড়ে এগারোটা নাগাদ বিমানটির পোর্ট ব্লেয়ারে পৌঁছনোর কথা ছিল। ২৯জন যাত্রীর মধ্যে ৬জন বিমানকর্মী ছিলেন।
বিমান নিখোঁজ হওয়ার পরে থেকেই ভারতের নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিমানটির খোঁজ বঙ্গোপসাগরে চারটি যুদ্ধ জাহাজও নামানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে