,

জয়ের নায়ক মুস্তাফিজ, পেলেন ম্যাচ সেরা পুরস্কার

 

 

স্পোর্টস ডেস্ক :ইংলিশ কাউন্টি লিগে স্বপ্নের অভিষেকে নিজ দলকে জেতালেন বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা চমক মোস্তাফিজুর রহমান। তার জাদুকরী বোলিং নৈপুণ্যে পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা সাসেক্স শার্কস ২৪ রানে জয় পায়।চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে সাসেক্স। জবাবে, মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানেই থেমে যায় এসেক্স।

4bk7b8e9e0ab0daoag_800c450_135749

সাসেক্স-এর হয়ে ওপেনার ক্রিস ন্যাশ ২৫, দলপতি লুক রাইট ৩২, তিন নম্বরে নামা ফিলিপ সল্ট ৩৩, চার নম্বরে নামা রস টেইলর ২৪ রান করেন। ম্যাট মাচানের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। তবে, ক্রিস জর্ডান ২১ বলে একটি চার আর ৫টি ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন। শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্রেইগ ১৮ ও জোফরা আর্চার ১২ রান করেন।

২০১ রানের টার্গেটে নেমে এসেক্স ব্যাটসম্যানরা প্রথম ৫ ওভারে ৫০ রান করেন। ষষ্ঠ ওভারে বল করতে এসে মাত্র চার রান দেন বাংলাদেশি পেসার মুস্তাফিজ। এরপর লম্বা বিরতি মোস্তাফিজের হাতে ইনিংসের ষোলোতম ওভারে বল তুলে দেন অধিনায়ক লুক রাইট। ওই ওভারে মাত্র ২ রান খরচ করে তিনি তুলে নেন এসেক্স অধিনায়ক রবি বোপারাকে।

১৮তম ওভারে তৃতীয় বলেই আঘাত হানেন মুস্তাফিজ। এবার বোল্ড হন জেমস ফস্টার। অপ্রতিরোধ্য বাঁহাতি এই পেসারকে ঠেকানোর সামর্থ্য ছিল না ক্যালাম টেইলরের। ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আর নিজের ও দলের শেষ ওভারে ১০ রান খরচ করে মো¯াফিজ তুলে নেন ডয়েসকাটের উইকেট।

সেøায়ার, কাটার আর ইয়র্কারে প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে আউট করতে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন মুস্তাফিজ। এসেক্সের ব্যাটসম্যানরা তার ১৫টি বল থেকে কোনো রানই নিতে পারেননি। ৫.৭৫ ইকোনমি রেটে বল করে বাংলাদেশি এই পেসার ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

এসেক্সের হয়ে ওপেনার লরেন্স সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া, ওয়েসলি ২৩, দলপতি রবি বোপারা ৩২, আসার জাইদি ১৮, রায়ান টেন ডয়েসকাট ২৬ রান করেন।

টি-টোয়েন্টি ব্লাস্টের সাউথ গ্রুপের দল সাসেক্স এ পর্যন্ত মোট ১২ ম্যাচ খেলেছে। এরমধ্যে ৫টিতে জয়, ৫টি ম্যাচ হার আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাসেক্স-এর সংগ্রহ বেড়ে দাঁড়াল ১২ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে