বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে সিউলে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের যে অনুমতি দেশটির সরকার দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী সিউলে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

 

koreya_135711

কোরিয় উপদ্বীপে সম্ভাব্য ‘থার্মাল হাই অলটিচ্যুড ডিফেন্স সিস্টেম’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করতে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার জন্য উত্তর কোরিয়া কথিত যে হুমকি সৃষ্টি করেছে তারই প্রতিক্রিয়ায় সিউল এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

থাড মোতায়েনের ফলে জনগণের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। তারা দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ‘পার্ক গিউন হাই’ থাড মোতায়েনের পরিকল্পনাকে ‘অবশ্যসম্ভাবী’ বলে ঘোষণা করেন। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দেশের সব নাগরিকের নিরাপত্তা ও জীবন রক্ষায় সরকার সব ধরণের ব্যবস্থা নেবে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে যেকোনো ধরণের উসকানি শক্তভাবে মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত