,

ইংলাককে পদত্যাগের নির্দেশ আদালতের

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে তাঁর পদ ছাড়তে হবে। ক্ষমতার অপব্যবহারের মামলায় আজ বুধবার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দিয়েছেন।

ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে করা মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গতকাল মঙ্গলবার আদালতে হাজির হন ইংলাক। নিজেকে নির্দোষ দাবি করে গতকাল আদালতে তিনি বলেন, ‘আমি কোনো আইন লঙ্ঘন করিনি। নিরাপত্তাপ্রধান নিয়োগের মাধ্যমে আমি কোনো সুবিধা নিইনি।’

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইংলাককে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে সাংবিধানিক আদালত আজ রায় দিয়েছেন।

এই রায়ে থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইংলাকের সমর্থক ও বিরোধীরা রাজপথে পাল্টাপাল্টি সমাবেশের হুমকি দিচ্ছে।

২০১১ সালে নির্বাচনের পর ইংলাকের দলীয় স্বার্থে তত্কালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়।

সাংবিধানিক আদালতের প্রধান চারুন ইনতাচান গতকাল বলেন, অভিযোগের শুনানিতে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে। নয় সদস্যের বেঞ্চ আদালত বুধবার রুলিং দেওয়ার জন্য প্রস্তুত?

আজ আদালত তাঁর রুলিংয়ে বলেছেন, তত্কালীন নিরাপত্তাপ্রধান থাওইল প্লিনেস্রিকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন ইংলাক।

সরকারপন্থী ‘লাল শার্ট’ কর্মীরা ইংলাকের অব্যাহতি ঠেকানোর অঙ্গীকার করেছেন। ফলে আদালতের রায় ইংলাকের বিরুদ্ধে যাওয়ায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ছয় মাস ধরে বিক্ষোভের মধ্যে রাজনৈতিক সহিংসতায় দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছে। থাই রাজনীতিতে সম্প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাংবিধানিক আদালত। সমালোচকদের অভিযোগ, আদালতের তড়িঘড়ি তত্পরতা রাজনৈতিকভাবে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে যাচ্ছে।

বিরোধীরা অভিযোগ করছে, ইংলাক তাঁর ভাই থাকিসনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর