,

রাতেই ইংলিশ কাউন্টিতে অভিষেক হচ্ছে মুস্তাফিজের

mustafiz-স্পোর্টস ডেস্ক : সাসেক্সের জার্সি গায়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে আজ রাতেই অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজের। ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে সাসেক্সের প্রতিপক্ষ আজ এসেক্স। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি হবে চেমসফোর্ডে। মুস্তাফিজুরের যোগ দিতে যাওয়ার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে ক্লাবটি।

এর আগে বুধবার সকালে ইংল্যান্ডে উড়ে গেছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। যাওয়ার আগে জানালেন ইংল্যান্ডে শিখতে যাচ্ছেন তিনি। ওখানকার পরিবেশ শেখার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চান মুস্তাফিজ।

ইংল্যন্ডে সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে কমপক্ষে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই পেসার। সাসেক্স দুই টুর্নামেন্টের কোনোটিতে নকআউটে গেলে বাড়বে ম্যাচ। এ দুই টুর্নামেন্টের জন্য দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে এ তরুণ নিজের লক্ষ্যের কথা জানান।

মুস্তাফিজ বলেন, ‘ইংল্যান্ডে শুধু ক্রিকেট না আরও অনেক কিছু শেখার সুযোগ থাকবে। আমি এ সুযোগ কাজে লাগাতে চাই। নতুন অনেক কিছু শিখতে চাই।’

আজ প্রথম ম্যাচে খেলতে হলে অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে তাকে। সেই প্রস্তুতি নিয়েই গেছেন তিনি। ২০ বছর বয়সী এ পেসার বলেন, ‘আমি তো জানি না, আমাকে খেলাবে কিনা। তবে আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। পুরোপুরি প্রস্তুত বলেই তো যাচ্ছি।’

মুস্তাফিজের ইংল্যান্ড যাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। আইপিএল খেলে দেশে ফেরার পর থেকেই তার ইংল্যান্ড সফর নিয়ে নানামুখী আলোচনা চলেছে বিসিবিতে। অনেকেই বলেছেন, ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা নেই মুস্তাফিজের। কিন্তু কিছুদিন আগে

নিজেই বলেছিলেন, ইংল্যান্ড যখন ক্রিকেটের আদিভূমি, তখন সেখানে গেলে ভালোই হবে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও প্রথম থেকে মুস্তাফিজকে ইংল্যান্ডে পাঠানোর কথা বলেছিলেন।

আজ এসেক্সের বিপক্ষে ম্যাচের পরই আগামীকাল ওভালে টি ২০ ব্লাস্টে মুস্তাফিজদের প্রতিপক্ষ সারে। ২৪ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি ২০ ব্লাস্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্লামারগান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ আগস্ট কেন্ট।

মুস্তাফিজ বলেন, ‘সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করে দেখাতে পারি।’

গত ২ মার্চ মুস্তাফিজের সঙ্গে চুক্তির খবর জানায় সাসেক্স। যাওয়ার কথা ছিল তার জুনের শুরুতে। কিন্তু মে’র শেষদিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। তাই যেতে পারেননি সময়মতো। সময়মতো ক্লাবটি তাকে না পেলেও শেষ পর্যন্ত অপেক্ষা করেছে তারা। তবে টি ২০ ও ওয়ানডে টুর্নামেন্টের কোনোটাতেই ভালো অবস্থানে নেই সাসেক্স।

এর আগে কাউন্টিতে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি ২০ খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি ২০তে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ