,

চট্টগ্রামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

Bplস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) শুরু হবে ২৪ জুলাই। এর আগেই আজ বুধবার রাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নাচ, গান আর আতশবাজির ঝলকানিতে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও ক্লাব কর্মকর্তারা। একপর্যায়ে তাঁদের একে একে মঞ্চে ডাকা হয়। তবে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা মোহামেডান ক্লাবের প্রতিনিধিদের নিজ নিজ আসনে দেখা যায়নি। যথাসময়ে হাজির হয়েও অনুষ্ঠানের কিছু ত্রুটি-বিচ্যুতির কারণে বিরক্তি প্রকাশ করে তাঁরা মঞ্চে ডাকার আগেই মাঠ ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকেও আরামবাগ ও মুক্তিযোদ্ধার প্রতিনিধিরা নাম ডাকার পরও মঞ্চে ওঠেননি। অগত্যা প্রথমে আট দলের খেলোয়াড়-কর্মকর্তারা মঞ্চে ওঠেন। এর কিছুক্ষণ পর কর্মকর্তাদের অনুরোধে আবারও মাঠে আসে শেখ জামাল ও ঢাকা মোহামেডান। পরে ওই দুই দলের সঙ্গে আরামবাগ ও মুক্তিযোদ্ধার প্রতিনিধিরাও মঞ্চে হাজির হয়ে ফটোসেশনে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, বিপিএলের এই আসরের মাধ্যমে ফুটবলকে আবার জাগিয়ে তোলা হবে। ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল নাচ ও গানের আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মমতাজ ও ব্যান্ড দল এলআরবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে