,

মুস্তাফিজ আসছে খবরে উচ্ছ্বসিত সাসেক্স

mustafizur-rahmanস্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলকে আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন ‘রহস্যময়’ পেসার মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া মুস্তাফিজ আসছেন এমন খবরে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ। ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও দ্য রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন বাংলাদেশের উদীয়মান এই পেসার।

মুস্তাফিজকে পাওয়ার খবর পেয়ে গতকালই অবশ্য নিজেদের ফেসবুক পেজে উচ্ছ্বাসের কথা জানায় সাসেক্স। ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, ‘আগামীকাল (আজ বুধবার) মুস্তাফিজুর রহমান হোভে পৌঁছবেন। তাকে পাওয়ায় আমরা রোমাঞ্চিত। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই আসছেন তিনি। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও দ্য রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন স্লোয়ার-কাটার মাস্টার।’

উভয় টুর্নামেন্টে মিলে মোট ৭টি ম্যাচ খেলবেন মুস্তাফিজুর রহমান। তবে দুই টুর্নামেন্টের কোনোটিতে সাসেক্স নকআউটে উঠলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন ২০ বছর বয়সী এই পেসার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে