,

কাশ্মিরে দমন পীড়নের সমালোচনায় অমর্ত্য সেন

Amartya Senআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে ভারতীয় বাহিনীর দমন-পীড়নের কঠোর সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদির সরকারকে দোষারোপ করেছেন তিনি।

অমর্ত্য বলেছেন, সরকার এতটাই খারাপ ভাবে কাশ্মীর-পরিস্থিতির মোকাবিলা করেছে যে এটাকে ভারতীয় গণতন্ত্রের উপরে সবচেয়ে বড় দাগ হিসেবেই দেখছে গোটা বিশ্ব।

কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতির জন্য মূলত বিরোধী রাজনৈতিক দলগুলি দুষছিল মোদি সরকারকে। এমনকি কট্টরপন্থী আরএসএস নেতাদের একাংশও মনে করছেন, কাশ্মীরের পরিস্থিতি ঠিক ভাবে সামলানো হচ্ছে না। কিন্তু বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনও সরকারের ব্যর্থতা নিয়ে মুখর হওয়ায়, চাপ আরও বাড়ল প্রধানমন্ত্রী মোদি ও তার সরকারের উপর।

কাশ্মিরে মোদি সরকার যে ভূমিকা নিচ্ছে, অমর্ত্যের মতে সেটা বড় রকমের ভুল। তিনি বলেন, জম্মু এবং কাশ্মির পরিস্থিতিকে বহু বছর ধরেই ভুলভাবে মোকাবেলা করা হচ্ছে। কিন্তু এখন যা হচ্ছে তা বাজে ধরনের ভুল।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে কাশ্মির। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিহত হন অন্তত ৪৪ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে