,

জাকারবার্গের কাছে হেরেই গেলেন নেইমার

zuckerberg-neymarস্পোর্টস ডেস্ক : ভাবুন তো কেমন অবিশ্বাস্য শোনাবে কথাটা, ফুটবলের কোনো কারিকুরিতে হেরে গেছেন নেইমার!

তা-ও কি, চ্যালেঞ্জটা ছিল মাটিতে পড়তে না দেওয়ার শর্তে বল লোফালুফি করতে হবে। সুন্দর একটা নামও আছে এই খেলার, ‘কিপি-আপি’। সেই খেলাতেই হেরে গেলেন ফুটবল মাঠে বলকে নিজের ইচ্ছেমতো কথা বলানো নেইমার। কার কাছে? পেশাদার ফুটবল থেকে শত কোটি মাইল দূরে থাকা ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ!

এতটুকু পড়েই কলজেটা জিভের ডগায় চলে এসেছে? তাহলে শুনুন, খেলাটা ফুটবল মাঠে নয়, হয়েছে মোবাইলের স্ক্রিনে। ফেসবুক কয়েক দিন আগে সেখানে ফুটবল নিয়ে একটি গেম ছেড়েছে। আর সেখানেই ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ নেইমারের সঙ্গে পাল্লা দিয়েছেন। খেলাটিতে মূল কাজ হচ্ছে বল মাটিতে না পড়া পর্যন্ত সেটি লোফালুফি করতে থাকা। আঙুলের স্পর্শে। বল পড়তে না দিয়ে জাকারবার্গ সেই কাজটা টানা ৩৭ বার করতে পেরেছেন।

চ্যালেঞ্জে উতরাতে পারেননি নেইমার। পা দিয়ে বল লোফালুফির কাজটা হয়তো ঘণ্টার পর ঘণ্টা নির্বিকারভাবে করে যেতে পারতেন, মোবাইলের স্ক্রিনে সেটি করতে পারলেন মাত্র ২৯ বার! ৩৭-২৯ ব্যবধানে জয়ী জাকারবার্গ!

তবে হার মেনে কি আর বসে থাকার মানুষ নেইমার? আর কত মোবাইল স্ক্রিনে খেলবেন, জাকারবার্গকে এবার আসল ফুটবলে ‘কিপি-আপি’র চ্যালেঞ্জ জানালেন। এই ‘লড়াই’য়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে এনেছেন আরও একজনকে, ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন।
এবার আসল ফুটবলে খেলা হবে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে