,

এক কিলোমিটার সাঁতরে মেসির সঙ্গে দেখা

photo-1468997077স্পোর্টস ডেস্ক : এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখার জন্যই অনেক কিছু করতে রাজি তাঁর ভক্তরা। সেখানে মেসির সঙ্গে বসে জুস খাওয়া, সেলফি তোলা, ২০ মিনিট ধরে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন ভাগ্যবান এক ব্যক্তি। তবে খুব সহজে মেলেনি মহামূল্যবান এই সুযোগ। মেসির কাছে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগরে সাঁতার কাটতে হয়েছে এক কিলোমিটার দীর্ঘ পথ।

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটাচ্ছেন মেসি। ভূমধ্যসাগরে নিজের ব্যক্তিগত ইয়টে করে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী-পুত্র নিয়ে। ইবিজা সমুদ্রসৈকতে বেড়াতে আসা মেসির এক ভক্ত হঠাৎ করেই খেয়াল করেন ব্যাপারটি। ইয়টে মেসিকে দেখে শুরুতে বিশ্বাসই করতে পারেননি নিজের চোখকে। পরে মেসির সঙ্গে দেখা করার মোক্ষম সুযোগটি হাতছাড়া করতে চাননি তিনি। সমুদ্রসৈকত থেকে এক কিলোমিটার সাঁতরে চলে গিয়েছিলেন মেসির ইয়টে। সেখানে গিয়ে মেসির কাছ থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ২০ মিনিট ধরে গল্প করেছেন, জুস খেয়েছেন, সেলফি তুলেছেন নিজের প্রিয় ফুটবলারের সঙ্গে।

ছুটি শেষ করে আগস্টের শুরুতে বার্সেলোনায় ফেরার কথা মেসির। সাম্প্রতিক সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকার। জাতীয় দলের জার্সি গায়ে পাননি কাঙ্ক্ষিত সাফল্য। টানা দ্বিতীয়বারের মতো হারের মুখ দেখেছেন কোপা আমেরিকার ফাইনালে। সেই হতাশা থেকে বিদায়ই বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। এদিকে স্পেনেও কর ফাঁকির মামলায় তাঁকে দেওয়া হয়েছে ২১ মাসের কারাদণ্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে