,

মালির সামরিক ঘাঁটিতে উগ্রপন্থি গোষ্ঠীর হামলা, নিহত ১৭

Maliআন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ সেনা। দুটি ভিন্ন সংগঠন ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে। বিবিসি জানায়, দেশটির মধ্যাঞ্চলীয় শহর নামপালার ওই সামরিক ঘঁটিটি দখল করে এর একটি অংশে আগুন ধরিয়ে দেয় ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা। হামলার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডারদের ডাকা হয়েছে। মালিতে সহিংস জাতিগত গোষ্ঠীর পাশাপাশি বেশ কয়েকটি উগ্রপন্থি গোষ্ঠীও রয়েছে। তবে ফুলানি নামের একটি সংগঠন এই সেনাঘাঁটিতে ওই হামলার দায় স্বীকার করেছে। আবারও ইসলামি সংগঠন আনসার দ্বীনি সংগঠনও ওই হামলার দায় স্বীকার করেছে। এর আগে, গত বছর মালির রাজধানী বামাকোর একটি হোটেলে প্রাণঘাতি হামলার দ্বায় স্বীকার করে তিন জিহাদি সংগঠন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে