,

নিস হামলার পর শঙ্কায় ফরাস মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরে ট্রাক নিয়ে হামলার ঘটনায় অন্যায় দোষারোপের শিকার হচ্ছেন ফরাসি মুসলিমরা। বাস্তিল দিবসের ওই হামলার পর ফ্রান্সে সামাজিক বিভেদ ও বৈষম্যের শিকার হবেন বলে আশঙ্কা করছেন তারা।

 

 

nise pic_135536

নিসের দরিদ্র এলাকা আরিয়ানের মুসলিম বাসিন্দারা এমন উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। গত ১৪ জুলাই রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ।

দ্রুতগতির ২৫ টনি একটি ট্রাক জনতার ওপর উঠিয়ে দিয়ে দুই কিলোমিটার পর্যন্ত চালিয়ে যায়। এতে ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন। ট্রাকচালক হিসেবে তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক লাহোয়েজ বুলেলকে শনাক্ত করে পুলিশ।

ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বুলেলকে নিজেদের একজন ‘সৈনিক’ হিসেবে প্রশংসা করেছে।

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, ৩১ বছর বয়সী হামলাকারী ‘খুব দ্রুত উগ্রবাদী হয়ে উঠেছিল’।

বুলেল যেখানে বসবাস করতেন, সেই আবতোরিস আবাসিক এলাকা থেকে আরিয়ান এলাকাটি কয়েক কিলোমিটার দূরে। এখানে অনেক মুসলমানের বসবাস। স্থানীয় আল ফোরকানি মসজিদের ইমাম এ ঘটনায় হত্যাকারীর ধর্মকে দায়ী করার বিষয়ে সাবধান থাকতে বলেন।

তিনি বলেন, ‘ধর্ম যাই হোক, অপরাধ অপরাধই।’ বুলেলের স্বজন ও বন্ধুরা জানিয়েছেন, খুব অল্পদিন আগেও বুলেল প্রচুর মদ্যপান করতেন, গাঁজা খেতেন এবং নারী আসক্ত ছিলেন। এসব কিছুই ধার্মিক মুসলমানের জীবনযাপনের সঙ্গে খাপ খায় না।

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের অন্যতম মুসলিম নেতা এলাবেদ লোফতি বলেন, ‘এই ব্যক্তি রোজা রাখত না, ভালো মুসলিম বলার মতো ন্যূনতম যোগ্যতাও তার (বুলেল) নেই।’ ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে