বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে পেয়ে খুশি সাসেক্স

151888-(Home)স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পেসার মুস্তাফিজকে পেয়ে খুশি সাসেক্স। নিজেদের ফেসবুক পেজে এরই মধ্যে এ উচ্ছাস প্রকাশ করেছে দলটি।

আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে নিজেদের পেজে মুস্তাফিজের ছবি নিজেদের ফেসবুকে প্রকাশ করে সাসেক্স।

ফেসবুকে সাসেক্স লিখেছে, সাসেক্স ক্রিকেট আনন্দের সঙ্গে জানাচ্ছে মুস্তাফিজুর রহমান আগামীকাল আসছে। ফেসবুকে আরো জানানো হয়, সাসেক্স আশা করছে পরবর্তী ম্যাচ এসেক্স ইগলসের সঙ্গেই খেলবেন মুস্তাফিজ।

কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের ভিসা জটিলতা চলছিল। তাই কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল তাঁর ইংল্যান্ডের যাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সব সংশয় দূর হয়েছে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার পেয়েছেন ইংল্যান্ডের ভিসা।

আগামী কাল বুধবার সকালে মুস্তাফিজ photo-1468949825ইংল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন। আগামী কাল সকাল ১০টায় তাঁর ঢাকা ত্যাগ করার কথা।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী পরশু। কাল লন্ডন পৌঁছালে এই ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত