জিতেই চলেছে সাকিবের জ্যামাইকা তালওয়াস

ss-jস্পোর্টস ডেস্ক : এবার দলের জয়ে ভূমিকা রাখলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার অলরাউন্ড নৈপুণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে জ্যামাইকা তালওয়াস। আগের দুই ম্যাচে তালওয়াসকে জেতানো সাকিব আল হাসান আজ বেশি সুবিধা করতে পারেননি।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে তালওয়াস। রাসেল এবং পাওয়েলের ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে গেইলের দল। রাসেল ২৪ বলে ৪৪ এবং পাওয়েল ৩৪ বলে ৪৪ রান করেন। এছাড়া সাঙ্গাকারা ২৩ রান করেন।

সাকিব আল হাসান ব্যাট হাতে আজ জ্বলে উঠতে পারেননি। তিনি ১৩ বলে ১০ রান করেন।

১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাইডার্স আন্দ্রে রাসেলের বোলিং তাণ্ডবে পড়ে। ২০ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা।

হাসিম আমলা ৪২ এবং রামদিন ৩১ রান করেন। রাসেল ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। সাকিব ৩ ওভারে ২৮ রানে ১ উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ