,

অভ্যুত্থানচেষ্টায় জড়িতদের যেভাবে রাখা হয়েছে

turkey_120418আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নির্বাচিত সরকারকে উৎখাতে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। তাদেরকে ‘ভাইরাস’ উল্লেখ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এদের ক্ষমা নেই। তুরস্কে মৃত্যুদণ্ড না থাকলেও তাদের শাস্তির জন্য মৃত্যুদণ্ড পুনর্বহালের দাবি উঠেছে।

অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর জেনারেল ও বিচারপতিসহ ইতিমধ্যে প্রায় ছয় হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এসব লোককে পেছনে হাত বেঁধে একটি রুমে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার আট হাজার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনের ছবিতে দেখা যায়, গ্রেপ্তারকৃদের শুধু হাফ প্যান্ট পরিয়ে রাখা হয়েছে। টিন দিয়ে বেষ্টিত একটি রুমে বালুর উপর বসিয়ে রাখা হয়েছে তাদেরকে।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদারিম জানিয়েছে, ব্যর্থ ওই অভ্যুত্থানে ২৩২ জন নিহত হয়েছে। এর আগে অফিসিয়ালভাবে বলা হয়েছে, ওই সংঘর্ষে ২৯২ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা কমানোর ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি তুরস্ক সরকার।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদারিম উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যর্থ ওই অভ্যুত্থানে ২০৮ জন মারা গেছে। এরমধ্যে ৬০ জন সেনাসদস্য ও ১৪৫ জন সাধারণ মানুষ। এ ঘটনায় এক হাজার ৪৯১ জন আহত হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে তুরস্কে এই সেনা অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। তবে সাধারণ জনগণ ওই অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। অভ্যুত্থানচেষ্টার শুরুতেই এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন, এর সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে