,

ভিসা পাননি মুস্তাফিজ

031333Pic-25স্পোর্টস ডেস্ক : কাউন্টি খেলতে গত রবিবার ইংল্যান্ড যাওয়ার সম্ভাব্য দিন ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু দেরিতে ভিসা প্রক্রিয়া শুরু করায় তা আর হয়ে ওঠেনি। ফলে ভিসা জটিলতায় এখন আটকে আছে তার লন্ডন যাত্রা। আজ সোমবার পর্যন্ত ভিসা হাতে পাননি মুস্তাফিজ।

মুস্তাফিজের মামা শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভিসার আবেদন করতে দেরি করায় মূলত ভিসা পেতে দেরি হচ্ছে মুস্তাফিজের। যে কারণে আটকে আছে মুস্তাফিজের কাউন্টি খেলতে যাওয়া।

অবশ্য তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আশা করছি ২-১ দিনের মধ্যেই ওর (মুস্তাফিজের) ভিসাটা হয়ে যাবে। আর ভিসা হয়ে গেলেই সে রওনা দিতে পারবে।’

প্রসঙ্গত, এর আগে ভিসা নিশ্চিত না হওয়ায় গত ১৫ জুলাই (শুক্রবার) সাসেক্সের হয়ে মাঠে নামার সুযোগ হারান মুস্তাফিজ। তবে ন্যাটওয়েস্ট টুর্নামেন্টে আগামী ২১ জুলাই তাকে মাঠে দেখা যেতে পারে। সেই হিসেবে সবকিছু ঠিক থাকলে টি২০ ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশের এই তারকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে