বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ৪২ হেলিকপ্টার নিখোঁজ, ফের অভ্যুত্থানের আশঙ্কা

42-550x406তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দু’দিনের মাথায় ৪২টি সামরিক হেলিকপ্টর নিখোঁজের খবর পাওয়া গেছে। ফলে দেশটিতে আবারও অভ্যুত্থান হতে পারে এমন অশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনার পর থেকে সেনা বাহিনীর ৪২টি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহী সেনাদের এক অংশই ওই হেলিকপ্টার নিয়ে পালিয়েছে।
সিএনএন এর তুরস্ক প্রতিনিধি সর্দার তানছার জানান, বিদ্রোহীরা আবার হামলার পরিবল্পনা করে থাকতে পারে। তারা এরদোয়ানকে ক্ষমতা থেকে সড়াতে চায়। খুব শিগগিরই তারা আবার চেষ্টা করবেই। আর এই কারণেই তারা ৪২টি হেলিকপ্টার সরিয়েছে। তিনি বলেন, এটা নিশ্চিত না কখন তারা আবার দ্বিতীয় অভ্যুত্থানের চেষ্টা করবে। তবে তারা এটা করবেই।
তুরস্কের জাতীয় সংসদেও হামলার আশঙ্কা করা হচ্ছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এই হামলার আশঙ্কার পর পুরো সংসদ এলাকা জুরে নিরাপত্তা জোরাদার করছে স্থানীয় পুলিশ প্রশাসন। একই সাথে সংসদ ভবন থেকে লোকদের নিরাপদে সরে যেতেও বলা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারও তুরস্কে দ্বিতীয় দফায় সেনা অভ্যুত্থানের আশঙ্কা করেছে। আর এ কারণেই সেখানে থাকা তাদের সকল নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আন্তর্জাতিক সেনা বিশ্লেষকরা মনে করছেন, দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্ক, আইএস ইস্যুতে এরদোয়ানের অবস্থান ইত্যাদি কারণে সেখানে সেনাবাহিনী আবার অভ্যুত্থানের চেষ্টা করতে পারে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অভ্যুত্থানের ঘোষণা দেয় তুরস্ক সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছিল, এখন থেকে পিস কাউন্সিল দেশ পরিচালনা করবে। দেশে কারফিউ এবং মার্শাল ল জারি করা হয়েছে। এরপর ট্যাঙ্ক নিয়ে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলসহ বড় বড় শহরগুলোর রাস্তায় নামে সেনাবাহিনীর সদস্যরা। তবে সেনাবাহিনী ও গন প্রতিরোধের মুখে ভেস্তে যায় অভ্যুত্থান চেষ্টা।
ওই ঘটনায় দেশটিতে আড়াই শ’র অধিক মানুষ মারা গেছে। পুলিশ আটক করেছে ৬০০০ হাজারের বেশি সেনা সদস্য ও বিরোধী দলের লোকজনদের।
সূত্র : সিএনএন, দৈনিক পাকিস্তান

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত