শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আমলাদের দুর্নীতি তদন্তে পূর্বানুমতি লাগবে না

ডেস্ক রির্পোট : ভারতে শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তে সরকারের পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন নেই কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই)। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন।





নির্দেশে বলা হয়, যুগ্ম সচিব ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপারে অনুসন্ধান চালাতে হলে সরকারের পূর্বানুমতির যে প্রয়োজন হতো,  এখন থেকে তা অসাংবিধানিক ও অকার্যকর বলে বিবেচিত হবে।





আদালতের নির্দেশে বলা হয়, সব সরকারি কর্মকর্তাদের একইভাবে মূল্যায়ন করতে হবে। দুর্নীতির মামলার ক্ষেত্রেও সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। আমলাদের ব্যক্তিগত পদমর্যাদার সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনে অন্তর্ভুক্ত অপরাধের কোনো সম্পর্ক নেই।

শীর্ষ আমলাদের দুর্নীতি অনুসন্ধানের ক্ষেত্রে আগে থেকে সরকারের অনুমতি নেওয়ার বিধান ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, আইন সবার প্রতি সমানভাবে প্রযোজ্য হবে।

সুপ্রিম কোর্ট মনে করেন, যুগ্ম সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপারে তদন্ত চালানোর আগে সরকারের অনুমতি নিতে হলে সিবিআইয়ের পক্ষে সঠিক প্রমাণ জোগাড় করা সম্ভব হবে না। কারণ অনেক তথ্য-প্রমাণই তখন নষ্ট করে ফেলা হবে। এ আইন দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ