,

গোলানে গ্রেনেড বিস্ফোরণ: ২ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গোলান মালভূমিতে গ্রেনেড বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের ২ সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের একটি পর্যবেক্ষণ ফাঁড়ির কাছে সংঘটিত এ বিস্ফোরণে আরো ৩ সেনা আহত হয়েছেন।

 

israhil pic_135298

রোববার সকালের দিকে মাউন্ট হারমনের পাদদেশে মাজদাল শামস এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

একটি জিপে করে চালক ও চার সেনা যাওয়ার সময় গাড়িটি গ্রেনেড বিস্ফোরণের কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় চালকসহ এক সেনা। বাকি তিন সেনা সামান্য আহত হয়।

হুসাম থাফাস নামে ২৪ বছর বয়সী চালক পাশের একটি গ্রামের অধিবাসী। নিহত ২০ বছর বয়সী অন্য সেনা শ্লোমো রেনডেনাউ মার্কিন বংশোদ্ভূত নাগরিক।

গ্রেনেড বিস্ফোরণের কারণ নিয়ে পরস্পর-বিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায় নি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে তেল আবিব। সিরিয়া সীমান্ত থেকে টহল শেষে ফিরে আসার সময় ইসরাইলি সেনারা বিস্ফোরণের কবলে পড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে