বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

shootingআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন পুলিশ কর্মকর্তা।

লুইজিয়ানা অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ব্যাটন রুজ শহরে এ হামলার ঘটনা ঘটে।

এনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শহরের মেয়র কিপ হোল্ডেন।

হামলাকারী এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। আরও দুই বন্দুকধারী পালিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী একজন জানায়, কালো কাপড় পরিহিত এক ব্যক্তি আকস্মিক একটি সার্ভিস স্টেশন ও একটি কনভেনিয়েন্স স্টোরে গুলিবর্ষণ শুরু করে।

পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সেখানকার অধিবাসীকে বাসার ভেতর অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

দুই সপ্তাহ আগেই এই শহরে এ্যাল্টন স্টার্লিং নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ ধরে মাটিতে ফেলে দেয়ার পর তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

এর প্রতিবাদে ডালাস শহরে এক বিক্ষোভ চলার সময় একটি উঁচু ভবন থেকে পুলিশের ওপর ‘প্রতিশোধমূলকভাবে’ গুলি চালায় কৃষ্ণাঙ্গ এক সাবেক মার্কিন সেনা সদস্য। এতে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং পরে ওই বন্দুকধারীও নিহত হয়।

সবশেষ এই ঘটনার পর ব্যাটন রুজের মেয়ার কিপ হোল্ডেন সবাইকে শান্ত থাকার এবং নিহতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত