,

ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ১৪৪ ধারা

download (42)ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করে ১৪৪ ধারা জারি কর‍া হয়েছে।ত্রিপুরার পশ্চিম জেলার জেলাশাসক ডা. মিলিন্দ রামটেক জেলার অন্তর্গত সদর ও মোহনপুর মহকুমা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।সীমান্তের ৫শ’ মিটার এলাকায় স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলাফেরার ওপর বিধিনিষেধের সময় নির্ধারণ করা হয়।

এদিকে, এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ কর্মীদের চলাচলে এবং জেলা পুলিশ সুপার, সদর ও মোহনপুর মহকুমা শাসকের অনুমোদন প্রাপ্ত ব্যক্তি, সরকারি কাজে নিয়োজিত কর্মচারী ও জরুরি চিকিৎসায় চলাচলের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

এই আদেশ আগামী ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এবং আদেশ ভঙ্গকারীদের ভারতীয় দণ্ড বিধির ১৮৮ধারা অনুসারে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে