,

আলেপ্পোয় বিমান হামলায় ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছেন বিবিসি।

 

_90422283_

প্রতিবেদনে বলা হয়েছে, শহরের পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া বা রাশিয়ার বিমান এই হামলা চালিয়েছে।

আলেপ্পোতে অবস্থানরত এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, শহরের বেশ কিছু জায়গায় ব্যারল বোমা ফেলা হয়েছে।

বিমান হামলা চলাকালে স্থানীয় একটি হাসপাতালেও বোমা আঘাত হেনেছে। এতে হাসপাতালের কিছু কর্মী ও রোগী আহত হয়েছেন।

মোহাম্মদ খায়ির নামের এক চিকিৎসক এএফপিকে বলেছেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকের এই বোমা হামলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

প্রসঙ্গত, এক সময় সিরিয়ার বাণিজ্য ও শিল্পের কেন্দ্রস্থল ছিল আলেপ্পো শহর। কিন্তু ২০১২ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ দুই ভাগে ভাগ হয়ে যায়। শহরের পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে সরকারপক্ষ। আর বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে পূর্বাঞ্চল। এরপর সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে