বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তুরস্কের বিদ্রোহী সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :গ্রিসে রাজনৈতিক আশ্রয় চেয়েছে তুরস্কের বিদ্রোহী সেনাদের একটি দল। দেশটিতে শুক্রবারের সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর গ্রিসের উত্তরাঞ্চলীয় অালেকজান্দ্রোপোলি এলাকায় একটি তুর্কি হেলিকপ্টার অবতরণ করেছে। ওই হেলিকপ্টারে আটজন তুর্কি সেনা রয়েছেন। তারা সবাই দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

 

160716001014-02-turkey-coup-soldiers-hands-up-super-tease_135087

তবে তারা তুরস্কের সেনাবাহিনীর কোন পর্যায়ের কর্মকর্তা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এদিকে অবৈধভাবে প্রবেশের দায়ে ওই আট তুর্কি সেনাকে আটক করেছে গ্রিসের পুলিশ। ওই সেনা সদস্যরা তুরস্কের অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই বিদ্রোহী সেনারা তুরস্ক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে অংশ নেন। দেশটির বিভিন্ন স্থানে অভ্যুত্থানের প্রচেষ্টা চালান তারা।

তবে শনিবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাজার হাজার সমর্থকের বিক্ষোভের মুখে সেনাবাহিনীর বিদ্রোহী অংশ ইস্তাম্বুল বিমানবন্দর থেকে সরে যেতে বাধ্য হয়। শুধু তাই নয়, এরদোয়ানের সমর্থকদের তোপের মুখেই অভ্যুত্থানে অংশ নেয়া সেনা সদস্যদের মধ্যে ৫০ সেনা ইতোমধ্যেই সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার সকালে ইস্তাম্বুলের বসফরাস সেতুর ওপর আত্মসমর্পণ করেছেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ওই সেনা সদস্যরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত