,

বিয়ারের ছবি পোস্ট করে বিতর্কে কোহলিরা

team_120165স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এখন সেখানে অবস্থান করছে টিম ইন্ডিয়া। দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে এখন সেইন্ট কিটসে রয়েছে বিরাট কোহলিরা। ক্যারিবিয়ান আইল্যান্ডে সময়টা এখন দারুণ উপভোগ করছেন তারা।

তবে, এরই মধ্যে ক্রিকেটারদের টুইটারে পোস্ট করা একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রিস্টন বিচে বিয়ারের গ্লাস নিয়ে ছবি তুলে তা টুইটারে পোস্ট করা ভালো চোখে দেখছেন না বিসিসিআই কর্তারা।

সেইন্ট নেভিসের এক জনপ্রিয় বিচে বিয়ার পান করার ছবি টুইটারে আপলোড করেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ছবিতে দেখা যাচ্ছে, সেখানে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি।

ক্রিকেটারদের ‘রোল মডেল’ হিসেবে দেখে তরুণরা। অনেকেই মনে করছেন, এই ধরেনের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া উচিৎ হয়নি ক্রিকেটারদের। এ নিয়ে ইতোমধ্যে ভারতীয় দলের ম্যানেজার রিয়াজ ভাগওয়ানকে নির্দেশ দিয়েছে বোর্ড। এরপরই টুইটারে সেই ছবি ডিলেট করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে