,

এবার মিসবাহর শূন্য, তবু এগিয়ে পাকিস্তান

247463স্পোর্টস ডেস্ক : লর্ডস অভিষেকেই সেঞ্চুরি, সঙ্গে সেঞ্চুরি উদ্‌যাপনে বুক ডন দিয়ে প্রথম দুই দিনে ভালোই আলো কেড়েছেন মিসবাহ-উল-হক। আলোচনার কেন্দ্রে থাকলেন আজও, তবে বিপরীত কারণে। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য হাতে। এতেও অবশ্য খুব একটা ঝামেলা হয়নি পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে এগিয়ে আছে সফরকারীরাই।

৫৯ রানে ৩ উইকেট পড়ল পাকিস্তানের। নিজের দ্বিতীয় বলেই কী বুঝে যেন মঈন আলীকে ডিপ মিড উইকেটে আছড়ে ফেলতে চাইলেন মিসবাহ। অনেকটা দৌড়ে এসে নেওয়া অ্যালেক্স হেলসের ক্যাচে নিশ্চিত হলো নতুন কোনো বীরত্বের গল্প লিখছেন না মিসবাহ। লর্ডস অভিষেকে সেঞ্চুরি ও শূন্যের অদ্ভুত এক যুগল উপহার দিলেন তিনি। তবে তিনি একা নন, এমন বৈপরীত্য তাঁর আগেও দেখিয়েছেন তিনজন- সিডনি বার্নস, চার্লি ডেভিস ও দিলীপ ভেংসরকার।

৬০ রানে ৪ উইকেট নেই পাকিস্তানের। লিড মাত্র ১২৭। তবু আসাদ শফিক ও ইউনিস খানের কারণে পথ হারাইনি পাকিস্তান। এখনো দুদিন বাকি টেস্টের, ভবিষ্যদ্বাণী করাটা ঝুঁকিপূর্ণ। তবে ম্যাচের যা গতিপ্রকৃতি, এগিয়ে আছে পাকিস্তানই। ৪ উইকেট হাতে রেখে ২৫৯ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা।

৩ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। বেন স্টোকসের জায়গায় দলে সুযোগ পাওয়া ক্রিস ওকস বোলিংয়ের পর ব্যাটিংয়েও চেষ্টা করেছেন। কিন্তু ইয়াসির শাহের ঘূর্ণি আর ওয়াহাব রিয়াজের ইয়র্কারে হার মানার আগে দ্বিতীয় দিনের স্কোরের সঙ্গে মাত্র ১৯ রান যোগ করতে পারল স্বাগতিক দল। ৬৭ রানের লিড পেল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা। মোহাম্মদ হাফিজকে শূন্য হাতে ফেরালেন স্টুয়ার্ট ব্রড। বাকি গল্পটা ওকসের। অন্য পেসাররা যেখানে হাপিত্যেশ করে মরছেন, সেখানে ঠিকই সমীহ আদায় করে নিয়েছেন ওকস। তবে সাফল্য পেলেন নিজের চতুর্থ ওভারে। ফিরলেন শান মাসুদ। পরের উইকেটটাও ওকসের, এবার শিকার আজহার আলী। দুই ওভার পরই আউট মিসবাহও। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান সংকট কাটাল ইউনিস খান ও আসাদ শফিকের ৬৯ রানের জুটিতে। ইউনিস ও শফিক ফিরে গেলেও ইয়াসিরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সরফরাজ। এ প্রতিবেদন লেখা ৭০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ১৯২। সূত্র: স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে