,

সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় চতুর্থ মাশরাফি

Mashrafe20160716085930মাশরাফি নামক জাদুর কাঠির ছোঁয়ায় ২০১৫ সাল স্বপ্নের মত কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলোকে হারানোর পাশাপাশি বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মাশরাফির বাংলাদেশ।

তবে শুধু দেশি ক্রিকেটের ইতিহাসেই নয়, এবার মাশরাফি নাম লিখিয়েছেন সর্বকালের সফলতম ওয়ানডে অধিনায়কদের তালিকায়ও। অন্তত ২৫ ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন- এমন ক্রিকেটারদের মধ্যে শতাংশের বিচারে মাশরাফির জয়ের হার রয়েছে চার নম্বরে।

তার উপরে রয়েছেন কেবল তিনজন ক্রিকেটার, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ৭১.৪২% উইন পার্সেন্টেজ নিয়ে মাশরাফি পেছনে ফেলেছেন ভারতের সফলতম বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও। মাশরাফির অবস্থান যেখানে চতুর্থ, ৬০% উইন পার্সেন্টেজ নিয়ে ভারতীয় ক্যাপ্টেন কুল আছেন তালিকার ১৫ নম্বরে।

এক নজরে ওয়ানডে ক্রিকেটের সফলতম ১৫ অধিনায়ক
১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%
২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%
৩. হ্যান্সি ক্রনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%
৪. মাশরাফি বিন মুর্তজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%
৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২!
৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%
৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%
৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%
৯. শন পোলক ৬৪.০৬%
১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬%
১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%
১২. ইনজামাম উল হক ৬১.৪৬%
১৩. এ্যালান বোর্ডার ৬১.৪২%
১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%
১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে