বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে হামলার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে হামলাকারী ট্রাকচালককে নিজেদের ‘সৈনিক’ বলে দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। দলটির সংবাদমাধ্যম আমাক’র এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

 

2016_07_16_17_25_41_L9HdqloIXecllZ4fLK3euJ2hQnKuel_original

শুক্রবার বাস্তিল দূর্গ পতন দিবস উপলক্ষ্যে ফ্রান্সের নিস শহরের একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যা করে এক সন্ত্রাসী। ট্রাক চালাতে চালাতে গুলিবর্ষণের ওই ঘটনায় আহত হয় দুই শতাধিক। ফরাসি পুলিশ জানায় ওই হামলাকারী তিউনেশীয় বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ লাউইজ বুলেল (৩১)।

আইএসের ওই বিবৃতিতে বলা হয়, ‘ফ্রান্সের নিসে যে ব্যক্তি এই হামলা চালিয়েছেন তিনি ইসলামিক স্টেটের একজন সৈনিক। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের হামলার লক্ষ্যে পরিণত করার আহ্বানে সাড়া দিয়ে তিনি এই অভিযান চালিয়েছেন।’

তবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইএসের এই দাবি পরীক্ষা করে দেখছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভলস শুক্রবার বলেছেন, হামলাকারী ব্যক্তি একজন ‘সন্ত্রাসী’ ছিলেন। ইসলামি কট্টরপন্থার সঙ্গে সম্ভবত তার কোনো না কোনো যোগসাজশ ছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভি বলেন, এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত