,

বিদেশি কোচরা দেহরক্ষী পাচ্ছেন

photo-1468661514নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় পুরো দেশেই একরকম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনা সারা বিশ্বকেই রীতিমতো নাড়িয়ে দিয়েছে। টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। কদিন আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার সব বিদেশি কোচের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছে বিসিবি।

শুধু তাই নয়, বিসিবির অধীনে থাকা সব বিদেশির সঙ্গেই দেওয়া হচ্ছে একজন করে গানম্যান। এখন থেকে সার্বক্ষণিক তাদের সঙ্গে সশস্ত্র দেহরক্ষী থাকবে। ছুটি কাটিয়ে বিদেশি স্টাফরা দেশে ফেরার পরই একজন করে গানম্যান পাবেন।

জাতীয় দল ও একাডেমির কোচ ছাড়াও ফিজিও-ট্রেনার মিলে বিসিবিতে সাত-আটজন বিদেশি স্টাফ রয়েছেন। জঙ্গিদের বেশির ভাগ লক্ষ্য বিদেশি হওয়ায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পর বিসিবি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছিল। এবার সব বিদেশির নিরাপত্তায় উদ্যোগী হয়ে উঠেছে তারা।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশান-২ নম্বর সেকশনে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হন। এঁদের বেশির ভাগই বিদেশি।

রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় হামলা করে সন্ত্রাসীরা। এরপর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর পরদিন সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।

এর পর থেকে সারা দেশের প্রায় সবখানেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তারই ধারাবাহিকতায় শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং কোচদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে