,

কুয়ালালামপুরে ভারি বর্ষণ ও বজ্রপাত

photo-1468464181আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারি বর্ষণ ও বজ্রপাত হয়েছে। এতে আবারও বন্যা দেখা দিয়েছে। শহরের জালান পুডু ও রাজা চৌলানে রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরে বজ্রপাতের কারণে গাছের ডাল ভেঙে বিকট শব্দে গাড়ির ওপর পড়ে যায়। এতে করে অনেক গাড়ির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অনেকেই আহত হন।

এ ছাড়া মিড ভ্যালি, চেরাস হাইওয়ে, পুরাতন ক্লাং রোড, ফেডারেল হাইওয়ে, ব্যাংক নেগারা, কেটিএম স্টেশন ও জালান কাম্পুংয়েও বন্যায় রাস্তাঘাট প্লাবিত হয়। কিছু কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে, প্রধান সড়কে পানি ও সড়কের ওপর গাছপালা ভেঙে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঝড়ে ভেঙে পড়া গাছগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে