বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানিয়ার প্রসংশায় পঞ্চমুখ শাহরুখ

91নিউজ ডেস্ক : সানিয়া মির্জাকে ‘র‌্যাকেটের রানি’ বলে সম্বোধন করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বুধবার ভারতের এক নম্বর নারী টেনিস তারকার আত্মজীবনী ‘এস এগেনস্ট অড্‌স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে সানিয়া মির্জাকে এভাবেই সম্বোধিত করেন কিং খান।

শাহরুখ বলেছেন, ”সানিয়া যেভাবে আমাদের দেশকে গর্বিত করেছে, তার তুলনা চলে না। উদাহরণ দিতে হলে আমি পি টি ঊষা, মেরি কমের সঙ্গে সানিয়ার নামও বলব। ওদের দেখে দেশের অনেক তরুণ ছেলেমেয়ে খেলাধুলাকে পেশা হিসাবে গ্রহণ করেছে। যা দেখে গর্বে আমার বুক ভরে গেছে।”

এরপরই শাহরুখের মন্তব্য, ”সানিয়া র‌্যাকেটের রানি।”

আগামী মাসেই রিও অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সানিয়া। তার আগে বুধবারের এই প্রশংসা যেন তার মানসিক শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। শাহরুখ তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ”মন থেকে আমি বিশ্বাস করি শিশুকন্যাদের প্রতি আমাদের আরও স্নেহপ্রবণ হওয়া দরকার। নারীদের প্রতি আমাদের আরও শ্রদ্ধাশীল হওয়া দরকার। তাদের যথোপযুক্ত ভালবাসা দিয়ে সম্মান জানানো উচিত। যদি সেই দায়িত্ব পালন করতে পারি তাহলে আমার বিশ্বাস ভবিষ্যতে সানিয়া মির্জার মতো বিশ্বমানের আরও অনেক নতুন প্রতিভা উঠে আসবে এই দেশ থেকে।”

বলিউড বাদশাহর প্রশংসায় উল্লসিত সানিয়াও। তিনি বলেছেন, ”আত্মজীবনীর উদ্বোধন কাকে দিয়ে করাবো, তা ভাবতে গিয়ে শাহরুখ ছাড়া অন্য কারও নামই মনে আসেনি। এসআরকে’র নাম মনে আসতেই তাকে ফোন করে অনুরোধ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসার জন্য। উনি একবাক্যে রাজি হয়ে গিয়েছিলেন।” নিজের খেলোয়া়ড় জীবন নিয়ে সানিয়ার মন্তব্য, ”কোর্টে যেমন ট্রফি জিতে উল্লসিত হই, কোর্টের বাইরেও সেভাবে জীবনকে উপভোগ করি। এটাই আমার কাছে আনন্দের।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত