,

কলকাতা হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি

 
আন্তর্জাতিক ডেস্ক :কলকাতা হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক ব্যক্তি । গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর কাছে এই হুমকির চিঠি আসে। চিঠি পাওয়ার পরে হাইকোর্টের নিরাপত্তা জোরদার করা হয়।

60079-kolkatahighcourt-8-7-16

 

কলকাতার ক্যানেল স্ট্রিটের একটি পুরোনো বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে হাইকোর্টের বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর এজলাসে । মূলত এই বিচারপতির নামে চিঠিটি দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। তাতে হুমকির সুরে লেখা হয়, ‘বাড়িটি ভাঙলে হাইকোর্ট উড়িয়ে দেওয়া হবে। রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। ঢাকার মতো রক্তপাত ঘটবে হাইকোর্টে।’

এই চিঠি পাওয়ার পর প্রধান বিচারপতি তা পাঠিয়ে দেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের কাছে। এদিন অ্যাডভোকেট জেনারেল চিঠিটি পড়ে শোনান এজলাসে। পাপ্পু সিং পরিচয় দিয়ে এক ব্যক্তি এই হুমকির চিঠিটি পাঠান। হুমকির চিঠি পাওয়ার পর হাইকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। ডেকে আনা হয় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এরপরই হাইকোর্টের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ এখন হুমকিদাতার খোঁজ শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে