,

কেরালার ২১ তরুণের আইএসে যোগ, সবাই উচ্চশিক্ষিত উচ্চবিত্ত

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে গত দুই মাসে ২১ জন নারী-পুরুষ উধাও হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী পিন্নারি বিজয়ন। নিখোঁজরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।নিখোঁজ পুরুষদের প্রায় সবাই উচ্চশিক্ষিত এবং তাদের স্ত্রীরাও উচ্চশিক্ষিত ও পেশাদার। এমনকি বছর তিনেক আগেও এরা সবাই বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন। কিন্তু তাদের পরিবার জানিয়েছে, হঠাৎ করেই তারা সব ছেড়ে ‘প্রকৃত ইসলামী ধারায়’ জীবনযাপনের কথা বলতে শুরু করেন।

islamic-state

সোমবার কেরালার রাজ্যসভায় এ তথ্য জানান পিন্নারি বিজয়জন। নিখোঁজ ব্যক্তিদের পরিবার ইতিমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং এরা সিরিয়া বা আফগানিস্তানের জঙ্গী ঘাঁটিতে পৌঁছে গেছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এদের নিখোঁজ হওয়ার রহস্য খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ভারত সরকার। নিখোঁজদের পরিবারগুলোও স্বীকার করছে, এরা অনেকেই ইসলামের গোঁড়া সালাফি ভাবধারায় আকৃষ্ট ছিলেন। এদের মধ্যে কেরালার কাসারগোড জেলা থেকে ১৭ জন ও পালাক্কাড থেকে ৪জন গত চার-পাঁচ সপ্তাহের ভেতর উধাও হয়েছেন। তারা প্রায় সবাই বেশ ধনী ও অবস্থাসম্পন্ন পরিবারের সদস্য।

কেরালা সরকার এই নিখোঁজ ব্যক্তিদের গতিবিধি নিয়ে তদন্ত করতে নেমে দেখেছে, এরা কেউ শ্রীলঙ্কা, কেউ লাক্ষাদ্বীপ বা কেউ মুম্বাই হয়ে অন্যত্র পাড়ি দিয়েছেন। তবে কেরালার পুলিশ-প্রধান লোকনাথ বেহেড়া জানিয়েছেন তারা এই মুহুর্তে কোথায় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে কেরালার বিরোধী দলীয় নেতা রমেশ চেন্নিথালাও বলেছেন, নিখোঁজ প্রত্যেকেই আইএসে ভিড়েছে- এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু যে ২১ জন হারিয়ে গেছেন তাদের পরিবারগুলো প্রায় সবাই সবচেয়ে খারাপটাই আশঙ্কা করছেন যে এরা কোনো না কোনোভাবে আইএসে রাজত্বেই পাড়ি জমিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর