বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে মাঠে নামছে ইংল্যান্ড ও পাকিস্তান

22993-boroস্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে চার ম্যাচের সিরিজে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে প্রথম টেস্ট।

সম্প্রতি নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়ায় তিন নম্বরে থাকা পাকিস্তানের ১১১ পয়েয়েন্টের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে আছে ইংলিশরা। অর্থাৎ শুরু হওয়া সিরিজটি ২-১ অথবা ১-০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট টেবিলে পাকিস্তানকে অনায়াসেই পিছনে ফেলবে ইংল্যান্ড।

তবে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ঠিকই থাকবে অস্ট্রেলিয়া। আর সিরিজটি ড্র হলে ইংল্যান্ডের পয়েন্ট হবে ১১০। আর পাকিস্তানের পয়েন্ট নেমে যাবে ১০৭-এ।

বর্তমানে ১১২ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানের রয়েছে ভারত। ১১১ পয়েন্ট নিয়ে পাকিস্তান তৃতীয় এবং ১০৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। সুতরাং ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব বেশি না হওয়ায় র‌্যাংকিংয়ে পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক।

আবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ অথবা ৩-১ ব্যবধানে সিরিজ জিতলে ভারতকে হটিয়ে ২০০৩ সালের পর প্রথমবার র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থান দখল করবে পাকিস্তান। গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলের সুযোগও রয়েছে পাকিস্তানের সামনে। তবে সে জন্য উপমহাদেশের দলটিকে ৩-০ অথবা তার চেয়েও বড় ব্যবধানে সিরিজ জিততে হবে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের সেরা পারফরমেন্স ছিল ১৯৯৬ সালে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জয়।