,

প্রকৌশলীর চাকরি ছেড়ে কোটিপতি কৃষক!

 

আন্তর্জাতিক ডেস্ক :সরকারি চাকরি বেশিরভাগ মানুষের কাছেই যেন সোনার হরিণ। এই সোনার হরিণের পেছনে দৌড়াতে দিশেহারা অনেকে। অথচ সেই সেই সরকারি চাকরিকে বিদায় জানিয়েছেন ভারতের রাজস্থানের হরিশ ধনদেব। চাকরি ছেড়ে কৃষক হয়েই বরং তিনি এখন কোটিপতি। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

 

66ebb2e6ee80ba167fb436f01ddd1d46-5784e54b02069
কৃষক পরিবারের সন্তান হরিশ একবার ভারতের রাজধানী দিল্লিতে কৃষি প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। সেখানেই গিয়েই মত পরিবর্তন হয় তার। সিদ্ধান্ত নেন আর সরকারি চাকরি করবেন না। বরং সময় দেবেন কৃষিকাজে।
ভারতের রাজস্থানের জয়সালমির থেকে ৪৫ কিলোমিটার দূরে ধাইসর-এ ১২০ একর জায়গাজুড়ে রয়েছে হরিশ ধনদেব-এর ক্ষেত। সেখানেই তিনি শুরু করেন অ্যালোভেরা এবং অন্যান্য শস্যের চাষ। তৈরি করেন তার নিজস্ব সংস্থা ন্যাচুরেলো অ্যাগ্রো। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন বছরে তার সংস্থার আয় দেড় থেকে ২ কোটি রুপি। তার ক্ষেতের অ্যালোভেরা চলে যায় পতঞ্জলি ফুড প্রডাক্টস লিমিটেড-এর কারখানায়। সেখান থেকে তৈরি হয় অ্যালোভেরা জুস।

 
হরিশ ধনদেব-এর উৎপাদিত অ্যালোভেরার গুণগতমান এতটাই ভালো যে বিদেশেও এর চাহিদা তুঙ্গে। জয়সালমিরের মিউনিসিপাল কাউন্সিলের জুনিয়র ইঞ্জিনিয়ারের পদে ইস্তফা দেওয়ার সময় যে সামান্য দ্বিধা ছিল, এখন তার আর কোনও জায়গা নেই হরিশের জীবনে। এক বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখেছেন তিনি। তার ক্ষেতের অ্যালোভেরা চাহিদা রয়েছে ব্রাজিল, হংকং ও যুক্তরাষ্ট্রের মতো জায়গায়।
শুরুতে ৮০ হাজার অ্যালোভেরার চারা লাগিয়েছিলেন হরিশ ধনদেব। এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে