,

বাগদাদে ফের বোমা হামলা, নিহত ৯

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত একটি মার্কেটের সামনে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বাগদাদ পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাগদাদের রাশিদিয়া অঞ্চলের একটি শাকসবজি ও ফলের মার্কেটের সামনে রাখা একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এখনো কোন জঙ্গি দল এই হামলার দায় স্বীকার করেনি।

2016_07_12_18_43_07_Fv45gvPoJyTBkBnCAuFoOyANeRupo8_original

উল্লেখ্য, গত ৩ জুলাই ঈদের আগে বাগদাদের মদ্য কারাদা জেলায় একটি শপিং মলের সামনে ভয়াবহ বিস্ফোরণে ৩শ মানুষ নিহত এবং ৪ শতাধিক আহত হওয়ার পর থেকেই সতর্কতা জারি রয়েছে বাগদাদে। এর মধ্যেই আবারও বোমা হামলা হলো।

গত ১৩ বছরের মধ্যে ঐ হামলা ছিল সবচেয়ে বড়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ঐ হামলার দায় স্বীকার করে। ঐ হামলার জেরে বাগদাদে বিক্ষোভ করেছে মানুষ। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় চাপের মুখে পদত্যাগ করেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আল-গাব্বান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে