,

দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম পত্রিকা চালু করল আইএস

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘদিন ধরেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এরই অংশ হিসেবে এই অঞ্চলে মালয়েশীয় ভাষায় প্রথম একটি সংবাদপত্র চালু করেছে তারা।

 

2016_07_12_18_47_20_j9KFQMpYHsQbLVRUhAYXWXtKJEMVL8_original

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে ২০ জুন ‘আল ফাতিহিন’ নামের ওই সংবাদপত্রটি প্রকাশ শুরু করে আইএস। সোমবার এ তথ্য জানিয়েছে মালয়েশীয় দৈনিক বেরিতা হারিয়ান। আরবি শব্দ আল ফাতিহিন- এর অর্থ ‘বিজয়ী’। পত্রিকাটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে বিতরণ করা হচ্ছে।

 

নাম না প্রকাশের শর্তে একজন নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, মালয়েশীয় ভাষায় এই পত্রিকাটি প্রকাশের অর্থ, আইএস বর্তমানে মালয়েশিয়ার দিকে দৃষ্টি দিয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের মনস্তাত্ত্বিক প্রচারণা থেকে বোঝা যায়, এখানে সন্ত্রাসীদের বড় ধরনের লক্ষ্য আছে। মালয় ভাষার মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে চাইছে।’

মালয় ভাষায় পত্রিকাটি প্রকাশ থেকে আরো বোঝা যায়, এর সম্পাদক এবং প্রকাশক উভয়ই হয়তো মালয়েশিয়ার নাগরিক। পবিত্র রমজান মাসকে উদ্দেশ্য করেই ২০ পৃষ্ঠার ওই পত্রিকাটির প্রথম সংস্করণ বের করে আইএস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ