,

সাকিবের ২০০তম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত

photo-1468307522স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের অনেক ‘প্রথম’-এর সঙ্গেই তাঁর নাম জড়িয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম টি-টোয়েন্টি খেলার কৃতিত্বও সাকিব আল হাসানের। যদিও এমন স্মরণীয় ম্যাচে মাঠে নামারই সুযোগ পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে সাকিবের বর্তমান দল জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে সাবেক দল বার্বাডোজ ট্রাইডেন্টসের লড়াই বৃষ্টিতে ভেসে গেছে।

আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির দাপট। প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং দারুণ সূচনা এনে দিয়েছিল জ্যামাইকাকে। ২০ বলে পাঁচটি ছক্কাসহ ৪৭ রানে অপরাজিত গেইলের সৌজন্যে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল জ্যামাইকা। কিন্তু ১০ ওভার শেষে স্কোর যখন দুই উইকেটে ১১৬ রান, ঠিক তখনই আবার বৃষ্টি এসে শেষ করে দিয়েছে সব সম্ভাবনা। এর পর আর খেলা হতে পারেনি। জীবনের ২০০তম টি-টোয়েন্টিতে তাই ব্যাটিং-বোলিং কিছুই করতে পারেননি সাকিব।

সাকিব এ পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছেন। ২০০ ম্যাচের ১৮২ ইনিংসে ১৩টি অর্ধশতকসহ ৩,১৬৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৩.৩৯। ২০ ওভারের ক্রিকেটে তাঁর সেরা ইনিংস অপরাজিত ৮৬। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খুলনা রয়্যাল বেঙ্গলের হয়ে ইনিংসটি খেলেছিলেন সাকিব।

সিপিএলে সাকিবদের পরবর্তী ম্যাচ গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে