,

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন জেরোম টেলর

22948-boroস্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট আর খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোম টেলর। চলতি বছর টেস্টে না খেলার কথা জানালেও এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সি এই পেসার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি।

অবসরের সিদ্ধান্ত জানানোর পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১২ সদস্যের দলে তাকে রাখেনি ডব্লিউআইসিবি।

২০০৩ সালের জুনে সেন্ট লুসিয়ায় ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেলরের। কিন্তু চোটের কারণে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টেস্ট খেলতে পারেননি ডানহাতি এই পেসার।

১৩ বছরের টেস্ট ক্রিকেটে ৪৬ ম্যাচে ১৩০ উইকেট নিয়েছেন টেলর। ৭৩ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৮৫৬ রান। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছিলেন ১০৭ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ