বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মিরে নিহতের সংখ্যা বেড়ে ৩২, আহত সহস্রাধিক

 

 

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু-কাশ্মিরে চারদিনের বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে ৩১ জন বিক্ষোভকারী ও একজন পুলিশকর্মী। আহত সহস্রাধিক।

3532cda5d667837a9e321fb0c934792c-57846623ed5cc
কাশ্মিরের স্থানীয় সংবাদমাধ্যম কাশ্মির স্ক্যান জানিয়েছে, আহতদের মধ্যে ৭৫০ জন বেসামরিক কাশ্মিরি। এর মধ্যে দুই শতাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ৪৫০ জনেরও বেশি পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৫ জনেরও বেশি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের কোনও সংকট নেই। আহতদের বেশ কয়েকজন চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। প্যালেটের আঘাতে অন্তত ১৯ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অন্তত ৯২ জনের চোখে সার্জারি করা হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন কাশ্মিরের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ খানদায়।
পুলিশের দাবি, এখনও কুলগাম থেকে নিখোঁজ তিন পুলিশ সদস্যের কোনও খোঁজ তারা পাননি। তাদের ধারণা, ওই তিন পুলিশ সদস্যকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

গতকালও কাশ্মিরের নানা প্রান্তে থানা, সেনা শিবির ও নিরাপত্তাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে জনতা। পুলিশের দাবি, জওয়ানদের ওপরে হামলার পাশাপাশি অস্ত্রশস্ত্র লুটেরও চেষ্টা করা হয়। অনন্তনাগে পুলিশের একটি সাঁজোয়া গাড়ি ঝিলমের জলে ফেলে দিলে তার চালক ফিরোজ আহমেদের মৃত্যু হয়।

আজও কাশ্মিরের ১০টি জেলায় কারফিউ জারি রয়েছে। এই বিক্ষোভের সময়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে কোনও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদিও যে উদ্বিগ্ন সে বিষয় জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মুফতিকে।

উল্লেখ্য, শুক্রবার সেনা ও পুলিশ যৌথ অভিযানে বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। হিজবুল কমান্ডার নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রীনগর এবং দক্ষিণ কাশ্মিরের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় তার বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে বুরহান নিহত হন বলে দাবি করে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলওয়ামা ও শ্রীনগরের আংশিক অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কারফিউর আওতায় আসে আশে-পাশের আরও বেশকিছু অঞ্চল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত