বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের ভারত ফেরা স্থগিত

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের খ্যাতনামা ইসলাম প্রচারক জাকির নায়েকের সোমবার সকালে মুম্বাই ফেরার কথা থাকলেও তিনি তা বাতিল করেছেন।আগামীকাল মঙ্গলবার মুম্বাইতে তার একটি সংবাদ সম্মেলন হয়ার কথা থাকলেও তাও আর হচ্ছে না। তবে স্কাইপের মাধ্যমে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমসসহ ভারতের গণমাধ্যমগুলো।

1421751060

বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে জাকির নায়েক। ইসলামের তীর্থভূমি এই দেশটি জাকির নায়েককে ইসলামের সেবার জন্য গতবছর দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে।জাকির নায়েকের অফিস সিএনএন-নিউজ১৮ কে জানান যে পবিত্র মদীনা নগরী থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।পুলিশ সূত্র একই তথ্য জানিয়েছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।গুলশানে নিহত দুই জঙ্গি জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছিলন বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার আজ তার পরিচালিত পিস টিভি বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করেছে।

 

 

তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সন্তাসবাদের অভিযোগে যেসব তরুণকে ভারত সরকার গ্রেপ্তার করতে চায় তাদের কেউ জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ বা প্রভাবিত হয়েছেন বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।হিন্দুস্তান টাইমস জানায়, ২০০২-২০০৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণের পরও জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রসাবাদের অভিযোগ ওঠে। এ নিয়ে মুম্বাইয়ের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাননি তারা।

 

 

সে সময় তাকে জিজ্ঞাসাবাদকারী একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘তারপর থেকেই নায়েকের ওপর অব্যাহত নজরদারি বজায় রাখে গোয়েন্দা সংস্থাগুলো।’এদিকে জাকির নায়েক ভারতে ফেরামাত্র তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু মৌলবাদী শিব সেনা। এছাড়া কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিএ এ দাবিতে একাট্টা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত