,

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হচ্ছেন সুশীলা কারকি

photo-1আন্তর্জাতিক ডেস্ক : নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুশীলা কারকি। গতকাল রোববার দেশটির পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে তাঁর নিয়োগ অনুমোদন করেছে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানায়, কারকির নিয়োগের মাধ্যমে নেপালের শীর্ষ পর্যায়ে আরো একজন নারীর নেতৃত্ব নিশ্চিত হবে। এরই মধ্যে নেপালের প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকার পদে আছেন দুজন নারী। শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্ব পেতৃতান্ত্রিক নেপালে পরিবর্তিত অবস্থাই তুলে ধরে।

৬৪ বছর বয়সী সুশীলা কারকি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে আইন পেশায় নিয়োজিত হন কারকি। দুর্নীতিকে কোনো ছাড় না দেওয়ার জন্যই সুপরিচিত তিনি।

অবশ্য চলতি বছরের ১০ এপ্রিল সুশীলা কারকিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করে বিচার বিভাগীয় কাউন্সিল। কিন্তু পার্লামেন্টে সুপ্রিম কোর্ট বিষয়ক শুনানি কমিটি গড়তে দেরি হওয়ায় কারকির নিয়োগ পক্রিয়াও বিলম্বিত হয়।

নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দেশটির পার্লামেন্টের এক বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারক সংকটের বিষয়টি তুলে ধরেন সুশীলা কারকি। শিগগিরই বিচারক নিয়োগের আহ্বান জানান তিনি। বর্তমানের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে ১১ জন প্রার্থী পার্লামেন্টের শুনানির জন্য অপেক্ষা করছেন।

গত ১৪ এপ্রিল থেকেই অবশ্য সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারকের দায়িত্বে আছেন সুশীলা কারকি। ওই সময় অবসরে যান সাবেক প্রধান বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে