,

‘বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে’

putin_33আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের প্রেক্ষিতে বিশ্ব বর্তমানে এমন পথে রয়েছে যার ফলে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্রের ভারসাম্যও সংকটের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনের শেষ দিনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন পুতিন। খবর স্পুটনিক নিউজের

ইরানের পারমাণবিক বোমা হামলার হাত থেকে বাঁচার প্রচেষ্টার অংশ হিসেবে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে পশ্চিমাদের সাম্প্রতিক ঐতিহাসিক পারমাণবিক চুক্তির প্রেক্ষিতে এমন দাবি মিথ্যা প্রতীয়মান হয়েছে বলেও সাংবাদিকদের জানান পুতিন। তাই এ ব্যাপারে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের পুতিন আরো জানান, আগামী কয়েক বছরের মধ্যে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পাল্লা এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। এতে এক পর্যায়ে তার দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে যা চূড়ান্তভাবে দেশ দুটির পরমাণু অস্ত্রের ভাণ্ডারকে ভারসাম্যহীন করে দিতে পারে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের পর থেকে প্রতি বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মূলত রাশিয়ার বাণিজ্যভিত্তিক একটি ইভেন্ট যাতে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে