,

পাকিস্তানও মাতাচ্ছে সালমানের ‘সুলতান’

 

বিনোদন ডেস্ক :ভারতের পাশাপাশি পাকিস্তানেও বেশ ব্যবসাসফল সালমান খান অভিনীত ‘সুলতান’। দেশটিতে মুক্তির প্রথম পাঁচদিনেই এটির আয় ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে। গত ৬ জুলাই ঈদের দিন পাকিস্তানে মুক্তি পায় মুভিটি। তবে ভারতে এটি মুক্তি দেয়া হয় ৫ জুলাই।

maxresdefault

পাকিস্তানে মুক্তির প্রথম দিনেই ‘সুলতান’র আয় ছিল ৩৫ মিলিয়ন রুপি। আর দ্বিতীয় দিনে এটির আয় বেড়ে দাঁড়ায় ৪১ মিলিয়নে। ৫ দিনে ১৫০ মিলিয়ন রুপি আয়ের মধ্য দিয়ে মুভিটি পাকিস্তানে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তা হলো মুক্তির প্রথম ছুটির দিনে আয়ের দিক দিয়ে এটি পাকিস্তানি মুভি ‘জাওয়ানি ফির নাহি আনি’র আয়কেও ছাড়িয়ে গেছে। গত বছর ঈদুল আজহায় মুভিটি মুক্তি পেয়েছিল।

পাকিস্তানে ৭৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুলতান’। মুভিটিতে সালমান ছাড়াও আছেন আনুশকা শর্মা। এতে সালমানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, ‘সুলতান’ ভারতে মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ১০৫.৩৪ কোটি রুপি। এককথায় বলিউডের ব্ক্স অফিসে এটির যেন জয়জয়কার অবস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে